Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লায় তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করলো প্রশাসন।

    ওয়াজের নামে দেশে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখার দায়ে তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

    তিন বক্তা হলেন তারেক মনোওয়ার, আবদুর রাজ্জাক ও জসিম উদ্দিন। সোমবার কুমিল্লা জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

    জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর বলেন,উল্লেখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে আসছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায়, তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।

    জেলা আইনশৃংখলা কমিটির সভায় উপস্থিত পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বলেন,ওয়াজের নামে ব্যাপক শব্দদূষণ হয়,যা কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। যে স্থানে মাহফিল আয়োজন করা হবে সেখানে অবশ্যই সাউন্ড সিস্টেমটি প্যান্ডেলের ভেতরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad