Header Ads

  • সংবাদ শিরোনাম

    কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী


    অনলাইন ডেস্কঃ
    আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তৎপরতা শুরু করতে বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
    সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কে অন্যদের সঙ্গে পরামর্শ করে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
    গতকাল রোববার রাতে গণভবনে যুবলীগের নতুন দুই কাণ্ডারি সৌজন্য সাক্ষাতে এলে এমন নির্দেশনা দেন শেখ হাসিনা।
    এ সময় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।
    সাক্ষাৎকালে সংগঠনের কমিটি পূর্ণাঙ্গ করণের প্রসঙ্গটি তোলেন যুবলীগ নেতারা।এ সময় প্রধানমন্ত্রী যুবলীগের কমিটি যুবলীগই করবে বলে জানান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটি পূর্ণাঙ্গ করার পর প্রধানমন্ত্রীকে দেখিয়ে নেওয়ার পরামর্শ দেন। আগামী দিনে যুবলীগকে  সঠিক ও ভালোভাবে পরিচালনার তাগিদও দেন শেখ হাসিনা।
    এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন:
    যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন।
    গতকাল রোববার দুই নেতা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদের কবরে শ্রদ্ধা জানান তারা।
    এরপর শেখ ফজলে শামস পরশের দাদা শেখ নুরুল হক ও দাদি শেখ আছিয়া বেগমের কবরে পুষ্প অর্পণ করেন তারা। এ সময় সূরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরশ সাংবাদিকদের বলেন, তাদের পরিকল্পনা এমন একটি যুবলীগ গড়ে তোলা,যা বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও আদর্শে অনুপ্রাণিত সংগঠন হবে। যুবলীগের অর্জন অনেক, কিন্তু নেগেটিভ প্রচারণাই বেশি। যুবলীগের সত্যিকারের অর্জন এবং ভবিষ্যতে যে ভালো কাজগুলো করতে চায়, তার ওপরই বেশি গুরুত্ব দেবেন তারা।
    মাইনুল হোসেন খান নিখিল বলেন, মাদকের বিরুদ্ধে যুবসমাজকে সচেতন করবেন তারা। যুবলীগে যেন মাদক-সংশ্নিষ্ট কোনো যুবক অন্তর্ভুক্ত না হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদ, জুয়া, ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়েছেন।এই বার্তা কেবল আওয়ামী পরিবারের জন্য নয়।
    শুধু ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ নয়, সারাদেশে যারা এসব অপকর্মের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের শাস্তি পেতে হবে।
    শ্রদ্ধা নিবেদনকালে তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, মঞ্জুর আলম শাহীন, বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, তাজউদ্দীন আহমেদ, জাকির হোসেন বাবুল, ইসমাইল হোসেন, মাইনুদ্দিন রানা, রেজাউল করিম রেজা প্রমুখ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad