Header Ads

  • সংবাদ শিরোনাম

    মুজিবুল হক এমপি চৌদ্দগ্রামের স্বপ্নের বাতিঘর



    নূরুল আলম আবিরঃ-

    সাবেক সফল রেলপথ মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এমপি এবং উনার সুযোগ্য সহধর্মিণী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সম্মানিত আইনজীবী এডভোকেট হনুফা আক্তার রিক্তা ভাবী সম্পর্কে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারকারীরা অচিরেই পরাজয়ের গ্লানিতে কপাল ঠুকে গুঁমরে কাঁদবেন। তাদের মিথ্যা অহংকার চূর্ণ করে চৌদ্দগ্রামের লক্ষ লক্ষ মুজিব আদর্শের জনতা তাদেরকে চিরতরে বয়কট করবেন।

    এইজন্য যে— সাবেক সফল রেলপথ মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এমপি আমাদের সূর্য সন্তান। এ জনপদের আশার বাতিঘর, নিঃসীম স্বপ্নের ক্লান্তহীন বাহক আমাদের মুজিবুল হক আমাদের এ প্রজন্মের মহানায়ক। প্রতিটি ঘরে ঘরে যে নেতার জন্য দোয়া করা হয়, সে নেতার নাম মুজিবুল হক। কারণ বিভিন্নভাবে আমরা চৌদ্দগ্রামবাসী মুজিবুল হক এমপির নিকট চিরঋণী। একজন মহানুভব নেতা হয়ে যিনি আমাদের এ অবহেলিত চৌদ্দগ্রামকে স্বপ্নের মডেল চৌদ্দগ্রামে রূপ দিয়েছেন তিনিই আমাদের মহানুভব তুমুল জনপ্রিয় জননেতা জনাব মোঃ মুজিবুল হক এমপি।

    মুজিবুল হকের মত নেতা সবকালে জন্মায় না। সহস্র শতাব্দীর বাঁকে মহান আল্লাহর অসীম করুণার বর্ষণেই কেবল মুজিবুল হকের মত জননেতা কোনো কোনো জনপদে মুক্তির মশাল হাতে জন্মগ্রহণ করেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখিনি। দেখেছি বঙ্গবন্ধুর আদর্শের একজন মহান জনসাধককে। যিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তা পৌঁছে দিয়েছেন— কুমিল্লার চৌদ্দগ্রামের ৪২৯টি গ্রামের প্রতিটি ঘরে ঘরে। চৌদ্দগ্রাম পেরিয়ে বৃহত্তর কুমিল্লা। তারপর সারাদেশের জনপ্রিয় জননেতা হয়ে গর্বিত করেছেন আমাদের চৌদ্দগ্রামকে। জয় করেছেন সব শ্রেণী-পেশার মানুষের হৃদয়। সাদা-কালো, উঁচু-নিচু, ধনী-গরিব, হিন্দু-মুসলিম এবং দল-বিদল ছাড়িয়ে যে নেতা অতি মহানরূপে সাধারণ মানুষের হৃদয়ের আসনের পরম অহংকারের রাজা হয়েছেন, তিনিই আমাদের জনপ্রিয় জননেতা মুজিবুল হক। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোট বুকে তুমুল জনপ্রিয় ও সাদা মনের এবং ক্লিন ইমেজের জননেতা হিসেবে খোদাই করা আছে— সাবেক সফল রেলপথ মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হকের নাম। আমাদের অহংকারের জননেতা জয় করেছেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম হৃদয়। কারণ সবার প্রিয় মুজিবুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হয়ে; বৃহত্তর কুমিল্লায় বাংলাদেশ আওয়ামী লীগকে করেছেন— অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

    সম্প্রতি কিছু নষ্ট মানসিকতার মানুষ, যারা চোরের মত আড়ালে লুকিয়ে আমাদের মহাকাব্যিক জননেতা জনাব মোঃ মুজিবুল হক এমপি ও তাঁর সুযোগ্য সহধর্মিণী সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। কিছু অযোগ্য, শয়তানরূপী ও বিবেকহীন কলুষিত মানুষ ফেইক আইডি ব্যবহার করে প্রিয় নেতার রাজকীয় মান-সম্মান নষ্ট করছেন। এসব নষ্ট মানসিকতার নিন্দুকদেরকে বলে দিতে চাই— আপনারা কখনোই কোনোদিন মুজিবুল হকের একটুও ক্ষতি করতে পারবেন না। এতে করে বরং আপনারাই চরম উপহাসের পাত্ররূপে পরিগণিত হবেন। আপনারা মনে রাখবেন— সাবেক সফল রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেক বড় একটি আওয়ামী দলীয় প্রতিষ্ঠান; এ জনপদের উন্নয়ন মহানায়ক। স্বয়ং মহান আল্লাহর রহমতের ছায়া আছে মুজিবুল হকের মাথার উপর।

    তাই— এসব মিথ্যা অপপ্রচার করে মুজিবুল হক এমপির কিছুই করতে পারবেন না। এতে করে আমাদের পরম অহংকারের জননেতা জনাব মোঃ মুজিবুল হক এমপির জনপ্রিয়তা আরো বাড়ছে। কারণ সত্যকথা বলতে কেউ ফেইক আইডি ব্যবহার করে না। আপনারা যে মিথ্যাবাদী ও বিভ্রান্তকারী, তা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে— আপনাদের ফেইক ও ভুয়া আইডি ব্যবহারের মাধ্যমে। মনে রাখবেন— মুজিবুল হক যতদিন বেঁচে আছেন, ততদিনই উনার জনপ্রিয়তা রুখার ক্ষমতা কারো নেই। আমাদের চৌদ্দগ্রামের একচ্ছত্র গৌরবান্বিত ও সর্বোচ্চ অভিভাবক আমাদের সাবেক সফল রেলপথ মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এমপি। এটা অক্ষুণ্ন থাকবে ততদিন— সাবেক সফল রেলপথ মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এমপি বেঁচে আছেন যতদিন।।

    জয় বাংলা
    জয় বঙ্গবন্ধু
    জয়তু শেখ হাসিনা
    জয় হোক মুজিবুল হক এমপির
    জয় হোক চৌদ্দগ্রামবাসীর।।

    লেখকঃ
    কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী
    ১৩ই নভেম্বর ২০১৯ ইং।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad