Header Ads

  • সংবাদ শিরোনাম

    মেয়ে কে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে লাথি মেরে হত্যা



    যশোর প্রতিনিধি:

    যশোরে মেয়েকে উত্ত্যক্ত করা নিয়ে বাকবিতণ্ডার সময় বাবার বুকে লাথি মেরে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

    শুক্রবার সকাল ১০টার দিকে যশোর উপ-শহরের সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলার কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান।নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি (৪৫) ওই এলাকায়।

    এ ঘটনায় হোসেন আলীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ওসি বলেন, রাজ্জাকের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন হোসেন আলী।সম্প্রতি সে মেয়েটির ছবি ও অন্য কারোর সঙ্গে ফোন আলাপ রেকর্ড করে এবং অন্য একজনকে দিয়ে মেয়েটিকে কু-প্রস্তাব দেন।মেয়েটি এ তার প্রস্তাবে রাজি না হলে সেই ফোনালাপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় হোসেন।

    পরে মেয়েটি তার বাবা-মাকে ঘটনাটি জানায়।“এ নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্জাকের সঙ্গে হোসেনের বাকবিতণ্ডা চলছিল। সকালে তাদের মধ্যে ফের ঝগড়া হলে হোসেনকে চড় মারেন রাজ্জাক।এ সময় হোসেন রাজ্জাকের বুকে লাথি মারলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।”পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad