Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


    মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ)ঃ

    দেবিদ্বারে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। বেলা  ১১টার দিকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়।
    র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
    দেবিদ্বার উপজেলা যুবলীগের উদ্যাগে আয়োজিত বুধবার সকাল ১১ টায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
    আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান জয়নুল আবেদিন,উপজেল মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমা বেগম পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শহিদুল্লাহ খাজা,পৌর যুবলীগের সভাপতি মোঃ কামরুল খালেদ সুমন,মোঃ ছাইফুল ইসলাম শামীম ,মোঃকাইউম,মোঃইকবাল হোসেন রুবেল মোঃ সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগ দেবিদ্বার উপজেলার সদস্য সচিব এম,জে,এ মামুন, মোঃরাজ্জাক,মোঃআমিনুল ইসলাম সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে বেলা ১১টায় এমপি রাজী মোহাম্মদ ফখরুল বিশাল আকারের একটি কেক কেটে দিবসটি উদযাপন করেন যুবলীগের নেতা-কর্মীরা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad