Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বার চেয়ারম্যান বাড়ি থেকে মোটরসাইকেল চুরি


    মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
    ১৫/১১/১৯ ইং রোজ শুক্রবার দেবিদ্বার চেয়ারম্যান বাড়ির মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের ছোট ছেলে ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সুমন এর কালো রং এর আর টি আর মটরসাইকেলটি যার নাম্বারঃ কুমিল্লা ল -12-1177 তার নিজ বাড়ি থেকে দিনে দুপুরে চুরি হয় এবং একই দিনে সিয়াম নামের একজনের মটরসাইকেল চুরি হয় নিউমার্কেট এলাকা থেকে। এ নিয়ে সর্বমোট চেয়ারম্যান বাড়ি থেকে  ৫টি মটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে।

    গত ২ সপ্তাহ ধরে প্রায়সময় দিন ও রাতে   চুরির ঘটনা ঘটছে। একটি সঙ্গবদ্ধ ও শক্তিশালী চোরের দল সক্রিয় হয়ে উঠেছে। পুলিশের চোখ এড়িয়ে প্রতিরাতে ও দিনে এভাবে একের পর এক মুল্যবান একাধিক মোটরসাইকেল চুরিসহ দোকান,বাসা বাড়িতে চুরি করছে।এ নিয়ে শহরবাসী আতংকিত হয়ে পড়েছে।

    একাধিক সুত্রে জানা গেছে, গত দেড় মাসে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সময়  চুরির ঘটনা ঘটে থাকে।
    শহর থেকে বছরের প্রায়সময় কারো না কারো পালচার, হিরো ফ্যাশন, প্লাটিনা,ফেজার,আরটিআরসহ দামী মোটরসাইকেল চুরি হচ্ছে। সংঘবদ্ধ চক্রটি রাতে লোহার কলাপসিবল গেট ভেঙ্গে কখনো বা দিনের আলোয় মটরসাইকেলের পার্কিং থেকে শতশত লোকের ভীড়ের মধ্য থেকে সুকৌশলে চুরি করে নিয়ে যাচ্ছে।
    তবে এ চক্রটি টার্গেট দামী মটরসাইকেল গুলোর দিকে।
    চুরির ঘটনার কোন সন্ধান করতে পারেনি পুলিশ। পুলিশের চোখ এড়িয়ে প্রতিরাতে এবং দিনে এভাবে একের পর এক চুরি হওয়ায় শহরবাসী আতঙ্কিত।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad