Header Ads

  • সংবাদ শিরোনাম

    সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মানববন্ধন

    নির্যাতন মূলক সড়ক পরিবহণ আইন ২০১৮ বাতিল পূর্বক শ্রমিক ও জনবান্ধব সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবীতে শনিবার সকালে নগরীর জিইসি মোড়ে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মানবন্ধন করেছেন।
    ‘চালকের গলাই ফাঁসির দড়ি কেন জবাব চাই” রং পার্কিং এ মামলার জরিমানা মানি না মানব না” “ নিরাপদ সড়ক আমরাও চাই তবে ফাঁসি দিয়ে নই” এই সব শ্লোগান সম্বলিত প্যাকাড পেষ্ঠুন ব্যানার বহন করে পরিবহণ শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন।
    বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সিনিয়র সহ-সভাপতি আলা উদ্দিন রানা, মোহাম্মদ বেলায়েত হোসেন ফরাজী, যুগ্ন সম্পাদক মোঃ আবুল কালাম, মোঃ আহমদ মিয়া প্রমূখ।
    শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন , সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করার চেষ্টা হচ্ছে তা কখনো ফলপ্রসু হবে না। সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকরে নর্মনীয় ,তাই আমরা আন্দোলনে নর্মনীয়। সরকার কঠোর হলে আমরাও কঠোর হব। পরিবহন শ্রমিকদের ক্রীতদাসে পরিণত করার উদ্দেশ্যে একটি নির্যাতনমূলক আইন। আইনটি বাতিল পূর্বক পরিবহন শ্রমিক ও দেশের সাধারণ মানুষের নিকট গ্রহণযোগ্য ভারসাম্যমূলক আধুনিক বিজ্ঞানসম্মত একটি সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবি করছি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad