Header Ads

  • সংবাদ শিরোনাম

    সাধারণ জনগণ আসন্ন ফতুল্লা থানা আওয়ামিলীগ কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে চায় আব্দুল খালেক মুন্সীকে


    রাহাদ হোসেন:


    নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সী।তিনি অত্যন্ত সাদা মনের মানুষ।তিনি জনস্বার্থে অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান গড়েছেন। সেই ১৯৮৮ সাল থেকে রাজনৈতিক অঙ্গনে তার পদচারণা।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমানের হাত ধরে কিশোর বয়সেই রাজনৈতিক অঙ্গনে আসেন। জননেতা শামীম ওসমানের নির্দেশেই ৯০ এর গণআন্দোলন কর্মসূচীতে মাঠে ছিলেন।তিনি অনেক চড়ায় উতরায় পার হয়ে জামায়াত বিএনপির অত্যাচার জেল জুলুম সহ্য করে জনগনের সেবার জন্য নারায়নগঞ্জের লৌহ মানব শামীম ওসমানের পাশে রয়েছেন।তিনি মানবসেবা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অনেক পুরষ্কার পেয়েছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি এর পক্ষ থেকে পরিবেশ সংরক্ষন পুরষ্কার এবং কবিসংসদ বাংলাদেশ এর পক্ষ থেকে বঙ্গবন্ধু কবিতা উৎসব পুরষ্কার পেয়েছেন।যাহা কুতুবপুর ইউনিয়ন বাসীর জন্য অনেক গর্বের বিষয়।তাঁকে আসন্ন ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের আওয়ামিলীগ এর নির্বাচনে সাধারন সম্পাদক হিসেবে চায় সাধারণ জনগণ এবং তৃণমূল নেতাকর্মীরা। তিনি প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকার বলেন, আমি যদি ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, জননেতা শামীম ওসমানের নির্দেশে কুতুবপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সেবায় নিয়োজিত থাকবো এবং উন্নয়নমূলক কাজ করবো।আমি কুতুবপুর বাসীর দোয়া প্রার্থী।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad