Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে তথ্যসেবার উঠান বৈঠক ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় - ভোরের কুমিল্লা



    ইব্রাহীম খলিল, বিশেষ প্রতিনিধি:


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) এর আওতায় গ্রামীণ মহিলাদের আধুনিক প্রযুক্তির সেবা প্রসঙ্গে ধারনার সৃষ্টি ও বাল্য বিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক সামাজিকব্যাধি সম্পর্কে গণসচেতনা গড়ে তোলার লক্ষ্যে উঠান বৈঠক ও শ্যামগ্রাম ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ অক্টোবর বুধবার উপজেলার বানিয়াচং কাজী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিকা তামান্না সুচি। এতে বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নাছিমা বেগম, উপজেলা তথ্যসেবা সহকারি আশেকি আক্তার, সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা আক্তার, শারমিন আক্তার, মোশারফ হোসেন মেম্বার, শ্যামগ্রাম ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন আবির ও বর্তমান সভাপতি ফজলে রাব্বী, টিপু শেখ মির্জা প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৬০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad