Header Ads

  • সংবাদ শিরোনাম

    কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার ফার্মেসি মালিককে জরিমানা



    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জঃ

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এমি মেডিক্যাল হল নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পাটুয়াভাঙ্গা দরগা বাজারের এমি মেডিক্যাল হল নামের ফার্মেসিটিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad