Header Ads

  • সংবাদ শিরোনাম

    বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন


    জি এম মাকছুদুর রহমান: দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি


    কুমিল্লার দেবিদ্বারে এক প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে, ঘটনাটি ঘটে উপজেলার ধামতী গ্রামের হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের বাড়ীতে, জানা যায় তাজুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম একই গ্রামের রুহুল আমিনের মেয়ে কলেজ পড়ুয়া ছাত্রী জান্নাতুল ফেরদৌসীর সাথে প্রায় দুই বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, এ সম্পর্ক গড়ে উঠার পর নিয়মিত দৈহিক সম্পর্কও গড়ে উঠে বলে দাবী করেন অনশনকারী প্রেমিকা, এই প্রেমের ধারাবাহিকতায় গত সোমবার রাত ১:০০ টায় প্রেমিকের বাড়ীতে প্রেমিকা বিয়ের দাবীতে অনশন করতে চলে আসেন। গ্রামের স্থানীয় প্রভাবশালী মহল এবং কিছু কথিত নেতা ৭০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামা চাপা দিতে ওই প্রেমিকাকে মিথ্যা আশ্বাস দিয়ে আগামীকাল বিয়ের কাজ সম্পন্ন করে দিবে বলে বাবার বাড়ীতে পাঠিয়ে দেন। আজ বুধবার ৩:০০ টায় বিয়ের দাবীতে পুনরায় অনশন করতে চলে আসেন প্রেমিকের বাড়ীতে, প্রেমিকের বাবা, মা ও ভাই বোন সহ সকলে তাদের বসত বাড়ী ফেলে তাৎক্ষণিক পালিয়ে যান, খবর পেয়ে ছুটে আসেন থানা পুলিশ ও সাংবাদিক, প্রেমিকা জান্নাতুল ফেরদৌসী তার  মামা ও এক ছোট ভাইকে  গ্রাম পুলিশের পাহাড়ায় প্রেমিকের বসত ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রশাসন, যতক্ষণ না প্রেমিকের ঘরের লোকজন না আসেন এবং বিষয়টি সমাধান না হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad