একটি ইট ও খুলতে দিবো না মুগদা মেইনরোড বাড়িওয়ালাদের হুঁশিয়ারি
অনলাইন ডেস্কঃ
১৩ই নভেম্বর/২০১৯ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুগদা মেইন রোড বাড়িওয়ালা কল্যাণ সোসাইটি’র নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা জানান যে, রাজউক কর্তৃক মুগদা বিশ্বরোড থেকে মান্ডা আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের মালিকানাধীন গ্রীন মডেল টাউন পর্যন্ত রাস্তা ৬০ ফুট প্রসস্থ করনে কোন নকশা অনুমোদিত নাই। মান্ডা এলাকায় যে সকল বাড়িঘর সরকারি জায়গার উপর নির্মিত হয়েছিল সে সকল বাড়িঘর ভাংগা হয়েছে। যাহা সরকারের প্রচলিত বিধান মতে সরকারি জায়গা উদ্ধারের চলমান প্রক্রিয়ার অংশ। স্থানীয় বাড়ির মালিকগণ তিব্র ক্ষোভ প্রকাশ করে আরো বলেন যে, মুগদার পরবর্তী এলাকায় সরকারী কোন বড় ধরনের প্রতিষ্ঠান না থাকায় মহল্লার মধ্যে ৬০ ফুট প্রসস্থ রাস্তার কোন যুক্তিকতা নাই। শতাধিক বছরের পুরানো মালিকানাধীন বাড়িঘর ভেংগে অহেতুক রাস্তা প্রসস্থকরণ কোন গনতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। বাপ-দাদার আমলের বাড়িঘর ভেংগে রাস্তা প্রসস্থ করণের প্রয়োজনীয়তা না থাকায় যেকোন মুল্যে এই পরিকল্পনা প্রতিহত করা হবে বলে বাড়ির মালিকগণ হুশিয়ারী দেন।
বেশীর ভাগ বাড়ির মালিকগন পর্যায়ক্রমে ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক। প্রতিটি বাড়ির মালিকের এক মাত্র অবলম্বন এক খন্ড জমিতে তৈরী বাড়ি-ঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে বাড়ির মালিকদের পথে বসিয়ে গৃহহীন করা আত্মঘাতী পদক্ষেপের সামিল। কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বাণিজ্যিক সুবিধা দিতে গিয়ে বাড়ির মালিকদের গৃহহীন করা মানবতা বিরোধী কাজ বলে বিবেচিত হবে। তাই বর্তমান অবস্থায় মেইন রোডের উপরে যত্রতত্র স্থাপিত বিদুৎ এর খুটি গুলি সরিয়ে ফুটপাতে অবস্থিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে রাস্তা সংস্কার এবং পাশ্ববর্তী সরকারি খাস জমি দিয়ে বিকল্প রাস্তা তৈরির মাধ্যমে সরকারি খালের উপর হাতির ঝিলের ন্যায় ব্রিজ তৈরী করে যান-বাহন চলাচলের উপযোগী করে দৃষ্টিনন্দিত, পরিবেশ বান্ধব, আধুনিক বসবাস উপযোগী করে তোলার পদক্ষেপ গ্রহন করা হলে যানজট নিরসনে বলিষ্ট ভূমিকা রাখবে। এতে মুগদা, মানিকনগর, মান্ডা, কদমতলা, বাসাবো এবং তদসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নিত হবে। যাহা আধুনিক নগরায়নে উন্নয়নের মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। এতে জনগনের সুবিধা বাড়বে পাশাপাশি সরকার প্রশংসিত হবে বলে পরামর্শ দেন সোসাইটির নেতৃবৃন্দ।
১৩ ই নভেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদে মুগদা বিশ্বরোড হতে গ্রীন মডেল টাউন পর্যন্ত সড়কটি ৬০ ফুট চওড়া করা হবে। অপর অংশে লেখা আছে স্থানীয় ব্যাক্তিরাও এতে সমর্থন দিচ্ছেন। সংবাদের এ দুটি অংশ কাল্পনিক, বানোয়াট ও ভিত্তিহীন। মুগদা বিশ্বরোড থেকে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের গ্রীন মডেল টাউন পর্যন্ত রাজউক কর্তৃক ৬০ ফুট রাস্তা প্রসস্থ করণের নকশা অনুমোদিত না থাকা সত্বেও সংবাদ প্রচার করায় এবং স্থানীয় বাড়ী ওয়ালাদের এতে সমর্থন না থাকা সত্বেও স্থানীয় ব্যাক্তিদের সমর্থন আছে বলে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের মাধ্যমে জনগনকে ভীতসন্ত্রস্ত ও হতাশ করায় ইহা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধের সামিল। তাই উক্ত সংবাদটি সংশোধন করে পুনরায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান বাড়ীর মালিকগণ।
সংগঠনের সভাপতি এ.এস.এম সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাহাবুবুর রহমান, ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), সফিকুল ইসলাম টিপু, ইয়াকুব আলী, মীর হাসান (মিন্টু) প্রমূখ।



কোন মন্তব্য নেই