এগারগ্রাম বাজারে পদ্মা ডায়াগনাস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন - ভোরের কুমিল্লা।
এম.জে.এ মামুন।
৩০/১১/২০১৯ শনিবার সকাল-১১ ঘটিকায় দেবিদ্বার উপজেলাস্থ এগারগ্রাম বাজার স্কুল রোড মুন্সী সুপার মার্কেটে "পদ্মা ডায়াগনাস্টিক সেন্টার" এর শুভ উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামিম, ২নং ইউসুফপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বিশিষ্ট সমাজ সেবজ মোঃ শফিকুল ইসলাম, পদ্মা ডায়াগনাস্টিক সেন্টার এর চেয়ারম্যান ডা: তানবির আহমেদ মামুন।
হাজী আবুল কাশেম ওমানী বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গীকার গ্রাম হবে শহর বাস্তবায়নে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন মূলক কার্যক্রম চলমান রয়েছে। শহরের সাথে তাল মিলিয়ে ধারাবাহিক ভাবে সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে গ্রাম। আমি আশাকরি এগারগ্রাম বাজারে পদ্মা ডায়াগনাস্টিক সেন্টার এর শুভ উদ্বোধনের মাধ্যমে এই এলাকা আরও এক ধাপ এগিয়ে যাবে। তিনি আরও বলেন আমি এই প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করছি।
ডা: তানবির আহমেদ মামুন বলেন গ্রামের জনগন স্বাস্থ্য সেবা পেতে শহরে যেতে হয়, এতে করে যাতায়ত বাবদ অনেক টাকা খরচ হয়। তাই অতি সহজে গ্রামের জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটি উদ্বোধনের মাধ্যমে চালু করতে যাচ্ছি। এখানে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ মডিসিন ডাক্তার দ্বারা মা ও শিশু, গাইনী ও স্ত্রী রোগ, চর্ম,যৌন,বাত-ব্যথা ইত্যাদী রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর আওয়ামী সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, পৌর যুবলীগ সিনিয়র সহ সভাপতি নোমান সরকার, পৌর সেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ময়নাল হোসেন লিপু, উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মো: খোরশেদ আলম, ফার্মাসিষ্ট মো: নেছার উদ্দিন, ডা: হাসনা আক্তার, ডা: সৈয়দ আল বেলাল, ডা: সিরাত জাহান উর্মি, সুবিল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মো নাজমুল ইসলাম মেম্বার, সুবিল ইউপি ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মো: মাসুদ রানা প্রমুখ।



কোন মন্তব্য নেই