Header Ads

  • সংবাদ শিরোনাম

    অনলাইন লীগের সাক্ষাৎ যুবলীগের সাথে - ভোরের কুমিল্লা


    ✍️ এমএকে আজাদ,স্টাফ রিপোর্টারঃ

    আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচার করার একমাত্র সক্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগ। বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগের সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচার কমিটি আছে। 
    সেই সুবাদে গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম খান নিখিল এর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন । বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন নেতৃত্বে তার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন সাংবাদিকদের সাথে বলেন, আমরা আমাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা উনার কাছে তুলে ধরেছি।

    আমাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা কথা শোনে খুব খুশি হয়েছেন সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তার পাশাপাশি বলেছেন বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগ অতি দ্রুত আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবে এটা ওনার বিশ্বাস ব্যক্ত করেন।

    সাংবাদিকদের কথার শেষ পর্যায় বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে উনার নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad