Header Ads

  • সংবাদ শিরোনাম

    ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি করিমগঞ্জ থানার মমিনুল ইসলাম


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জঃ
    করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন। অক্টোবর (২০১৯) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ (ওসি) হিসেবে নির্বাচন করা হয়।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ (ওসি) হিসেবে পুরস্কৃত করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) অক্টোবর-২০১৯ মাসের রেঞ্জসেরা (ওসি) হিসেবে করিমগঞ্জ থানার (ওসি) মো.মমিনুল ইসলাম এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

    ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি, সিআইডি মো. মাইনুল হাসান, পিপিএম সেবা।এতে ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সহ রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন ৷

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad