Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নেবুলাইজেশন কর্ণার



    আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রথমবারের মতো নেবুলাইজেশন কর্ণার ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই কর্ণারের উদ্বোধন করেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য ডাঃ আহমেদ হোসেন ফুল মিয়া। 

    এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ মোঃ সৈয়দ দেলোয়ার হোসেন, ডাঃ মোহাম্মদ হিমেল খান, ডাঃ ফারখান্দা জেবিন প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান ভোরের কুমিল্লাকে বলেন, নেবুলাইজেশনের ওই কর্ণারে সার্বক্ষণিক একজন ডাক্তার নিয়োজিত থাকবেন এবং শ্বাস কষ্টজনিত শিশুরোগিহ সব বয়সের রোগীদের বিনামূল্যে নেবুলাইজিং করানো হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad