মুন্সীবাগ দ্বারুল ক্বারার ইসলামিয়া আলীম মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
নারয়ণগঞ্জ প্রতিনিধি,রাহাদ হোসেন ::
নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগ দ্বারুল ক্বারার ইসলামিয়া আলীম মাদ্রাসাটি নারায়নগঞ্জের মধ্যে প্রথম এবং ঢাকা বিভাগের মধ্যে চতুর্থ সুনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।আজ ৩১/১২/১৯ ইং তারিখ মাদ্রাসাটির ফলাফল ঘোষনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্ণিং বডির দাতা সদস্য হাজী মোঃ শাহজাহান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামি যুবলীগের সাধারণ সম্পাদক এবং মাদ্রাসাটির গভর্ণিং বডির সভাপতি আব্দুল খালেক মুন্সী, প্রিন্সিপাল মোঃ জিয়াউর রহমান, অভিভাবক সদস্য মোঃ শাহ আলম, মোঃ চাঁন মিয়া, মোঃ আব্দুল আওয়াল, শিক্ষানুরাগী সদস্য নজরুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহসান উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল হাই এবং মাদ্রাসা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমন্ডলী, ছাত্র-ছাত্রী বৃন্দ।অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে। এরপর সংক্ষিপ্ত আলোচনায় মাদ্রাসাটির প্রিন্সিপাল মোঃ জিয়াউর রহমান মাদ্রাসাটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইসলামিক আদবের সাথে চলবে, মুরব্বিদের সম্মান করবে, সর্বদা পায়জামা, পাঞ্জাবী, টুপি পড়বে এবং মেয়েদের আরো পর্দাশীল হতে হবে, নামায পড়তে তোমার বন্ধুকে ডাকবে ও ঠিকমত আরো পড়াশোনায় মনোযোগী হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ইসলামিক নীতি অনুসরণ করে আপনার ছেলে মেয়েদের আরবী শিক্ষায় আপনাদের সহযোগীতা চাই। আজ বার্ষিক পরীক্ষার ফলাফল জানানো হবে এমনি একদিন হাশরের ময়দানে জান্নাত জাহান্নামীদের ফলাফল দেওয়া হবে। তাই আপনার ছেলে মেয়েকে জান্নাতের বাসিন্দা করতে চাইলে আরবী শিক্ষার কোনও বিকল্প নেই। মাদ্রাসাটির উন্নয়নে অভিভাবক, মাদ্রাসা কমিটি এবং শিক্ষক- শিক্ষিকা সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় মাদ্রাসাটির গভর্ণিং বডির সভাপতি আব্দুল খালেক মুন্সী বলেন, এই মাদ্রাসাটির উন্নয়নে আমি সর্বদাই পাশে আছি এবং থাকবো। বর্তমান সরকার যেহেতু ক্ষমতায় আছে এই মাদ্রাসাটি ভবিষ্যৎ এ ফাযিল মাদ্রাসা করার জন্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম। শিক্ষার্থীদের তিনি বলেন, তোমরা পড়াশোনায় মনোযোগী হও যাতে করে এই মাদ্রাসাটি ঢাকা বিভাগে প্রথম স্থানে আসে। মাদ্রাসাটির উন্নয়নে অভিভাবক, মাদ্রাসা কমিটি এবং শিক্ষক-শিক্ষিকা সকলকে এগিয়ে আসতে বলেছেন। এরপর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ এবং শিক্ষকদের বিশেষভাবে সম্মানিত করেন। জানা যায়,কাল বুধবার বছরের প্রথম দিন বই উৎসব এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।



কোন মন্তব্য নেই