Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারের খলিলপুরে মালিকানা দাবী করে সরকারী গাছ কেটে উজাড়।


    জি এম মাকছুদুর রহমান: দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।

    কুমিল্লার দেবিদ্বারে ওয়ার্ড মেম্বার সহ এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরকারী সম্পত্তির গাছ কেটে ফেলার এক অভিযোগ পাওয়া গেছে।

    জানা যায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের আবু তাহের মিয়া নামে (পিতা-আজগর আলী) এক ব্যক্তি এলাকার মেম্বার ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরকারী সম্পত্তির এই গাছগুলো কেটেছে। ৭১বাংলা টেলিভিশনের চিত্র সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন ও ক্রাইম পেট্রোল বিডি নিউজের কুমিল্লা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন বাদশা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ওই এলাকার বর্তমান আবু মেম্বার কে মোবাইল ফোনে ঘটনাটি জানালে তিনি অপরাধীদের পক্ষে সাফাই গান এবং সাংবাদিকদের বলেন এটি সরকারী সম্পত্তি নয় বরং তাদের মালিকানা সম্পত্তি।

    অথচ ফতেহাবাদ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ আঃ হান্নান মিয়া ম্যাপ মোতাবেক জরিপ করে নিশ্চিত করেন গাছগুলো সরকারী সম্পত্তির আওতাধীন।

    মামলার ভয়ে ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের টাকার বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজ করতে ব্যস্ত হয়ে জান অপরাধীরা।পরে ৭১বাংলা টেলিভিশনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি জি এম মাকছুদুর রহমান ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ আঃ হান্নান মিয়াকে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিষয়টি দৃষ্টিগুচর করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad