ঢাকা মহানগর দক্ষিনের মাদক নির্মুল শক্তি সংগঠনের সভাপতি মোঃ বাবুল হোসেন জাফর ডিসিআরইউ সম্মাননা স্নারক পেলেন
নিজস্ব প্রতিনিধি,রাহাদ হোসেনঃ
ঢাকা মহানগর দক্ষিণ এর মাদক নির্মূল শক্তি সংগঠনের সভাপতি মোঃবাবুল হোসেন জাফর কে মাদক বিরোধী আন্দোলন এবং সমাজের তরুন প্রজন্মকে বিভিন্ন সেমিনার, মানববন্ধন এবং মাদক বিরোধী র্যালি ও সামাজিক প্রচারনার মাধ্যমে যুব সমাজকে মাদকের বিরুদ্ধে শক্তি শালী হাতিয়ার হিসেবে যুব সমাজকে সৃষ্টি করার মহৎ ই উদ্যোগ এর জন্য এবং মাদক বিরোধী আন্দোলন এ সমাজে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ঢাকা কালচারাল রিপোর্টাস ইউনিটি কর্তৃক আয়োজিত "দুর্নীতি ও মাদক নির্মূলে দরকার মানসিকতার পরিবর্তন" শীর্ষক আলোচনা সভায় সাবেক সরাষ্ট্রমন্ত্রী এবং ফার্মার্স ব্যাংক সম্মানিত চেয়ারম্যান ড.মহিউদ্দিন খান আলগীর গত ২৮ ই নভেম্বর জাতীয় শিল্প কলা মিলনায়তনে ডিসিআরইউ সম্মাননা স্মারক প্রদান করে। এ সময়ে বাবুল হোসেন জাফর বলেন যুব সমাজকে একএিত হয়ে এক স্লোগানে সত্যের পথে থেকে মাদক নামক এই ধ্বংসলীলা সমাজ থেকে উপরে ফেলতে হবে এবং যুব সমাজ কে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।



কোন মন্তব্য নেই