নবীনগরে নানার বাড়িতে বেড়াতে আসা শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক্টর
আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া খাইরুল বাশার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নাটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র স্থানীয় বকুল মিয়ার ছেলে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে বিদ্যাকুট সিদ্ধশয়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা যায়, এক সপ্তাহ আগে খাইরুল বাশার নানা বাড়িতে বেড়াতে আসে। সকালে সে ড্রাইভারের অগোচরে ট্রাক্টরে উঠে। হঠাৎ ট্রাক্টরটি ছেড়ে দিলে সে চলন্ত ট্র্যাক্টর থেকে নামতে গিয়ে পড়ে যায়। এমতাবস্থায় নবীনগর সদর হাসপাতালে আনার পথিমধ্যেই সে মারা যায়। শিবপুর পুলিশ ফাঁড়ির এএসআই মশিউর রহমান বলেন, ট্রাক্টর থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



কোন মন্তব্য নেই