Header Ads

  • সংবাদ শিরোনাম

    লোক সংগীতে অবদানের জন্য কিশোরগন্জের গানের পাখি কিবরিয়া খোকনকে সম্মাননা প্রদান ।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ। 

    কিশোরগঞ্জ শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য গুণি সাত ব্যক্তিকে ‘কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে মাননীয় জেলা প্রশাসক জনাব সারওয়ার মোর্শেদ চৌধুরী।সম্মাননা পদক-২০১৯ প্রদান করা হয়েছে।

    রোববার (২৯ ডিসেম্বর ২০১৯) বিকাল কিশোরগঞ্জে আবুল হাসেম সংগীত একাডেমীর আয়োজনে।কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে তিন দিন ব্যাপী জয় বাংলা সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক জনাব সারওয়ার মোর্শেদ চৌধুরী। উদ্বোধনি অনুষ্ঠানে সংগীতে অবদানের জন্য কিশোরগন্জের গানের পাখি খ্যাত, নরসুন্দা শিল্পীগোষ্ঠির সভাপতি রেডিও টেলিভিশনের নিয়মীত শিল্পী জনাব কিবরিয়া খোকন সহ সাত জন গুনী সংগীত শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

    পদকপ্রাপ্ত গুণিজন হলেন- কণ্ঠসঙ্গীতে কিশোরগঞ্জের গানের পাখি কিবরিয়া খোকন, আবুল ফয়সাল শুভ, মেহেদী হাসেম দিপু, আবুল হাসেম, লিপিকা রানী, আতাউর রহমান লেলিন, মোঃ জুল জালাল ।

    আবুল হাশেম সংগীত একাডেমির পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরী মোহদয় ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ জনাব শরীফ আহম্মেদ সাদী সচিব অবসর সুবিধা বোর্ড শিক্ষামন্ত্রনালয় ঢাকা।কিশোরগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মামুন আল মাসুদ । কিশোরগন্জ সদর উপজেলর নির্বাহী অফিসার জনাব আব্দুল কাদির মিয়া,কিশোরগন্জ সম্মেলিত আহবায়ক নাগরিক ফোরাম জনাব এনায়েত করিম অমি ,বাধন রায়,এডিসি আবদুল্লাহ আল মাসউদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা প্রমুখ।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরী তিনি বলেন শিল্প ও শিল্পের বিকাশ,শিল্পের ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতির বিশ্বজনীন প্রসার সকল শ্রেণি পেশার মানুষের জন্য শিল্প-সংস্কৃতি নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাধীনতা পরবর্তী চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশে কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রতি বছর সম্মাননা প্রদান দেশ ও সমাজের জন্য একটি ইতিবাচক দিক।এ সকল গুণি জনদের মেধা ও দূরদৃষ্টি সম্পন্ন দিকনির্দেশনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ রূপান্তরের মূল ভিত্তি হতে পারে গুণিজনদের সম্মাননা প্রদান এবং অতিথিদের বক্তব্যের পর জেলা শিল্পকলা একাডেমি মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad