Home
/
রাজনীতি
/
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর ত্রী-বার্ষিক সম্মেলন উপলক্ষে মোহাম্মদপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর ত্রী-বার্ষিক সম্মেলন উপলক্ষে মোহাম্মদপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত।
জি এম মাকছুদুর রহমান:দেবিদ্বার(কুমিল্লা)প্রতি নিধি।
গতকাল বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ এর নিজ বাড়িতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর ত্রী-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন মূন্সীর সভাপতিত্বে এবং দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগ এর সদস্য লুৎফর রহমান বাবুল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সহ-সভাপতি, হামদাদ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল মান্না জয়, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু তপন বকশি, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেঘনা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বাবু রতন সিকদার, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আব্দুল আউয়াল, জেলা আওয়ামীলীগ এর শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন শিশির, শ্রমিক নেতা মমতাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক একে,এম, সফিকুল আলম ভিপি কামাল, জেলা আওয়ামীলীগ এর সদস্য মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ অগ্রণী ব্যাংক অফিসার এসোসিয়েশন’র সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীণ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কালিপদ মজুমদার, দেবীদ্বর পৌর আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমূখ। উক্ত সভায় প্রধান অতিথি আগামী ৯ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর ত্রী-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া এবং সহযোগীতা চেয়েছেন।



কোন মন্তব্য নেই