বাঘায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
এনারুল ইসলাম রবি, বাঘা(রাজশাহী) থেকেঃ
অভিগম্য আগামীর পথে" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঘায় উদযাপিত হলো ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস'২০১৯। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সহায্য কেন্দ্র বাঘার আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এতে বাঘা প্রতিবন্ধী ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী সহ বাঘার বিভিন্ন ইউনিয়নের দুইশতাধিক বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তির অংশ গ্রহনে বর্নাঢ্য র্যালি গুরুত্বপূর্ন সড়ক প্রদর্শণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজার সভাপতিত্বে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথীর আলোচনায় বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ লায়েব উদ্দিন লাভলু বলেন 'প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বোঝা নই এরা দেশের সম্পদ' তারা উপযুক্ত পরিবেশ পেলে নিজেকে মেলে ধরতে পারবে। তিনি আরো বলেন বাংলাদেশ সরকার সব সময় প্রতিবন্ধীদের পাশে আছে, সেবা ও সহযোগিতা করে আসছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় আজকের এ আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সমাজসেবা অফিসার আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অনেকে।



কোন মন্তব্য নেই