Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীকে যৌন হয়রানি


    নিজস্ব প্রতিনিধিঃ
    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার তাকে যৌন হয়রানি করা হয়েছে এমন অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।
    ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

    অভিযুক্ত খোকা মিয়া বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বিআরটিসি বাসের চালক। ঘটনার পর অভিযুক্ত চালকের নিয়োগাদেশ বাতিল করেছে কুমিল্লা বিআরটিসি কর্তৃপক্ষ।

    ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ সূত্রে জানা যায়: গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া করা ৯ নং বাসে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থতার কারণে ১২টায় ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার বাসে উঠে বসে ছিলেন। বাসে উঠে বসার পরে ঘুম চলে আসে শিক্ষার্থীর। ঘুম ভাঙার পর ওই শিক্ষার্থী দেখেন বাস নির্দিষ্ট সময়ের আগে বেলতলী বিশ্বরোড এলাকায় চলে আসে। বাস চালক ও তার সহকারী ছাড়া বাসে কেউ নেই। বাস কোথায় যাচ্ছে এমন প্রশ্ন করলে বেলতলিতে একটা বাস নষ্ট হয়ে আছে সেখানে যাওয়ার কথা বলে বাস চালক। আবার ক্যাম্পাসে ফিরে যাব, ১২ টায় শহরে যাব।পরে বাসটি গ্যাস নিয়ে শহরে যাবে বলে একটি গ্যাস ফিলিং স্টেশনে যায়।

    এসময় বাস চালক বলেন, আপনাদের তো কাল থেকে ক্যাম্পাস বন্ধ। অনেক বিভাগ কক্সবাজার ট্যুরে যাবে। আপনি (ভুক্তভোগী) যাবেন? তখন ভুক্তভোগী শিক্ষার্থী যাবে না বললে বাস চালক আবার বলেন ‘আমি যাব যাওয়া আসা ফ্রি, থাকা খাওয়া শুধু নিজের। ২-৩দিন থাকব। আপনি গেলে তো আপনার সাথে দেখা হবে।’

    ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বাস চালক আমার কাছে ফোন নাম্বার চায় এবং কক্সবাজার যাওয়ার আগে আমাকে ফোন করে জানতে চাইবে আমি যাবো কিনা বলে জানান। তখন ভুক্তভোগী শিক্ষার্থী আমি যাবো না বলার পরেও কেনও নাম্বার চাচ্ছেন বললে বাস চালক বলেন, আচ্ছা নাম্বার না দিলে না দিবেন। জোর করব না। চালক এসময় অশ্লীল ইঙ্গিত করলে ভুক্তভোগী শিক্ষার্থী বাস থেকে নেমে যায়।

    এ ঘটনা জানাজানি হবার পর বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তের শাস্তি দাবি করে ক্যাম্পাসের মূলফটক তালা দিয়ে অবস্থান নেয়। এসময় বাসে শিক্ষার্থীকে হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী বাস বন্ধ করে রাখেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত দেয় ভুক্তভোগী শিক্ষার্থী।

    ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, এই ধরণের ঘটনার শিকার যাতে আর কাউকেই হতে না হয় তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পরবর্তীতে যাতে সামনে থেকে কেউ এমন সাহস না পায়।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিআরটিসির বাস চালক খোকা মিয়া মুঠোফোনে জানান, ‘আমাদের বিআরটিসি বাস কক্সবাজার যায়। কখনও যদি (উনি) যায়, আমরা চালক হিসেবে যাই একথা বলেছি। কিন্তু তাকে যেতে বলিনি। শার্ট বুকের উপরে উঠিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি অন্য একজনের সাথে দুষ্টুমি করছি।’

    এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত খোকা মিয়া পলাতক আছেন।

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছি।

    সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সাথে সাথেই আমরা দোষীকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad