রাজশাহীর বাঘায় চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন
এআই রবি, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
‘দক্ষ নেতৃত্বের জন্য স্কাউটিং’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় উদ্বোধন করা হয়েছে চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশ’ ২০১৯। ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৫ দিনব্যাপী স্কাউটের চতুর্থ সমাবেশ ২০১৯ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, রাজশাহী জেলা স্কাউট সভাপতি ও জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক শিক্ষক জাফর ইকবালের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউট সভাপতি ও নির্বাহী অফিসার শাহিন রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, শাহ্দৌলা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোজাম্মেল হক, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা স্কাউট ডি,আর,সি প্রোগ্রাম নওশাদ আলী এলটি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আকতারুজ্জামান, বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম। আরও উপস্থিত ছিলেন, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, বাঘা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, খাঁনপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সোনাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক হামিদুল হক উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে অ-রাজনৈতিক সংগঠন ‘স্কাউট’। স্কাউটের যোগ্য সন্তানরা নেতৃত্ব দিতে পারলে জাতীকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে উপহার দিতে পারবে। আর ভাল মানুষ হিসেবে সন্তানদের গড়ে তুলতে হলে স্কাউটের বিকল্প নাই।
প্রচন্ড ঝড়ে যেমন নারিকেল গাছ ও সুপারি গাছ হেলে যায় কিন্ত ভেঙে পড়ে না, তেমনি স্কাউট সদস্যরা যে কোন শুদ্ধাগার ও বিশুদ্ধ জাতি হিসেবে সমাজের প্রয়োজনে ভেঙে পড়বেনা। তাবু বাসে স্কাউট সদস্যরা সমাজিক কার্যক্রম, দূর্ণীতি মুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসাবে গড়ে তুলা-সহ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদর্শ মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে সক্ষম হবে।
তিনি শিক্ষক ও অভিভাকদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া করে বেশি নম্বর পেলেই চলবে না, ভাল মানুষের জন্য নীতি নৈতিকতায় নিজেকে গড়ে তুলার প্রচেষ্টায় স্কাউটের শিক্ষা নিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কাউট দল গঠন করতে পারলে রাজশাহীকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা দিতে পারবেন। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অনিহার কারণে থমকে আছে এই ঘোষণা। ভাল মানুষ তৈরী করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না। স্কাউট ভাল মানুষ তৈরী করতে শেখায়। তারা কাজ করে সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণে।
সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, প্রতি ৪ বছর পর-পর বাংলাদেশ স্কাউটের সমাবেশ তথা তাবু জলসা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আগামি ৫ দিন ব্যাপী চলবে এ আয়োজন। এবারের তাবু জলসায় ৪০ টি বিদ্যালয় থেকে ২৭ টি স্কাউট দল, ১৩ টি গার্ল ইনস্কাউট ও ৪০ জন ইউনিট লিডার সহ ৪১০ জন উপস্থিত হয়েছেন। আমি মনে করি ,সম্পুর্ণ ভিন্ন পরিবেশে মিলিত হয়ে সামগ্রীক ভাবে কর্ম নৈপূন্যতার পরিচয় দিয়ে শিক্ষার্থীরা সু-নির্ধারিত চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের মেধা ও দক্ষতার পরিচয় প্রদান করবে এবং স্কাউট এর ৭ টি আইন মেনে তারা এই দেশকে সোনার বাংলাদেশ গড়বে।
বাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক জাফর ইবকাল জানান, উপজেলার মোট অংশ গ্রহণকারী দল ৪০টি। এর মধ্যে স্কাউট দল ২৭ টি ও গার্ল ইন স্কাউট দল ১৩ টি। বাঘা শাহ্দৌলা সরকারী কলেজ ও মনিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয় তাদের নৈপুন্য প্রদর্শণ করে মৃগ্ধ করেছেন।



কোন মন্তব্য নেই