রাজশাহী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান লাভলু
এনারুল ইসলাম রবি, বাঘা(রাজশাহী) থেকে:
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে মনোনিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদানের জন্য জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় ২০১৯ সালের শ্রেষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনিত হয়েছেন অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক জনাব, মোঃ হামিদুল হক এর স্বাক্ষরিত এক চিঠিতে এ খবর জানানো হয়। উল্লেখ্য, ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। জেলা শিক্ষা পদক প্রদানে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনিত হয়েছেন তিনি। শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েরর শিক্ষক/শিক্ষিকাদের সাথে নিয়মিত আলোচনা সভায় বক্তব্য উপস্থাপনা করে থাকেন তিনি। উপজেলার বিভিন্ন স্কুলে সরাসরি উপস্থিত হয়ে ছাত্র/ছাত্রীদের ক্লাসে প্রবেশ করে তাদের খোজ খবর নিয়ে থাকেন অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু।
ছাত্র নেতা মোঃ সানোয়ার হোসেন সুরুজ বলেন, সৎ, যোগ্য নেতা, ব্যক্তিত্ব পূর্ণ রাজনৈতীক চর্চা করে রাজনীতিবিদ ও ব্যক্তিগত জীবনে ক্লিন ইমেজ অ্যাড. লায়েব উদ্দিন লাভলু ভাই। তার গর্ব, সততা, তার ত্যাগী অহংকার, একনিষ্ঠ্যবান নেতা মানেই জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সমম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলু ভাই। আরও বলেন, বাঘা উপজেলা পরিষদের সম্মানীমত চেয়ারম্যান, আওয়ামীলীগ মুজিব আদর্শের সৈনিকদের পাশে ছিল, আছেন এবং থাকবেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা বলেন, এমন নেতা চিহ্নিত করা উচিৎ যারা আগামীতে আরও সুশৃঙ্খল নেতৃত্বের প্রদান করতে পারে। এদিক থেকে অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু তুলনা নেই।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, আমি ছোটবেলা থেকেই শিক্ষাঅনুরাগী ছিলাম। যেমন একটি বিল্ডিং নির্মানের জন্য যেমন তার ফাউন্ডেশন ভিত মজবুত বা ভালো করতে হয় ঠিক তেমনি আমাদের শিক্ষার ভিত ফাউন্ডেশন প্রাথমিক বিদ্যালয় হতেই শুরু হয়। এই প্রথম লেভেলেই সঠিক শিক্ষার মান দিতে পারলেই সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে সকলেই। আমি চেয়ারম্যান নই একজন সচেতন নাগরিক হিসাবে নিজেই সকল শিক্ষকমন্ডলীদের সাথে কথা বলে থাকি। আমাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনিত করায় সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানায়।



কোন মন্তব্য নেই