Header Ads

  • সংবাদ শিরোনাম

    মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা।

      
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:   

     অদ্য ১৫ জানুয়ারি’২০ খ্রিঃ ১১.০০ ঘটিকার সময় রেঞ্জ রংপুর ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৯ সালের ডিসেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র রেঞ্জের গত ডিসেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতিসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সালের ডিসেম্বর মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় স¤মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। 

     বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে ডিসেম্বর মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেল এর সহকারি পুলিশ সুপার জনাব মিথুন সরকার, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নীলফামারী সদর সার্কেলের এসআই মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে কুড়িগ্রাম সদর থানার এএসআই মোঃ শাহিনুর রহমান, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার এসআই মোঃ 
    আবু বক্কর সিদ্দিক, শ্রেষ্ঠ এএসআই হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এএসআই মোঃ শওকত আলী সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে কুড়িগ্রাম ট্রাফিক ইউনিটের টিআই জনাব মোঃ জাহিদ সরওয়ার, শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার পুরষ্কার গ্রহণ করেন। এছাড়াও ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনের জন্য নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাহমুদ -উন- নবী বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন।
                
     রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার জনাব মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম, আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) জনাব মোঃ মেহেদুল করিম, পিপিএম-সেবা, রংপুর রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ এনামুল হক, রংপুরের পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম,  দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, নীলফামারীর নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম-সেবা, অত্র রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল লতিফ, পঞ্চগড়ের পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিবিআই, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন, সিআইডি’র সহকারি পুলিশ সুপার জনাব এস এম রমজান হোসেন এবং অত্র রেঞ্জ দপ্তরের সহকারি পুলিশ সুপার (অপরাধ) জনাব এ, বি, এম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad