প্রেসিডেন্ট পুলিশ মেডেল' পেলেন পুলিশ সুপার ও এসআই জাহিদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূ্র্ণ কাজের স্বীকৃতি স্বরুপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এবং আইসিটি ও জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) জনাব মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার স্যার এবং এসআই(নিরস্ত্র) মোঃ আবু আব্দুল্লাহ জাহিদকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।


কোন মন্তব্য নেই