Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে নাবিলা ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প


    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ: সহযোগীতায় জাহাঙ্গীর আলম:

    সমাজের অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য চাঁপাইনবাবগঞ্জে নাবিলা ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২৭ জন রোগীকে ফিজিওথেরাপির বিভিন্ন সেবা প্রদান করা হয়। জেলা শহরের পিটিআই মাস্টারপাড়াস্থ নাবিলা ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে এসব রোগীর চিকিৎসা প্রদান করেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেনারেল ফিজিসিয়ান মো. মনোয়ার হোসেন। এছাড়াও সহযোগী হিসেবে আরো ছিলেন, ডিপ্লোমা থেরাপিষ্ট মো. রমজান আলী, হিজামা থেরাপিষ্ট তাজরিন আখতার রিমা ও টেকনিশিয়ান  আফরোজা খাতুন। নাবিলা ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন জানান, সমাজের পিছিয়ে পড়া অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফিজিওথেরাপি ও হিজামার বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পে। আগামী মাস হতে আমাদের পরিকল্পনা, প্রত্যেক মাসের প্রথম দিনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখার। এমনকি বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে গিয়ে এই সেবা দেয়ারও কথা আমরা ভাবছি। আজকের ক্যাম্পে ২৭জন রোগীকে বিভিন্ন সেবা ছাড়াও বিনামূল্যে বিভিন্নরকম ঔষুধ দেয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের লক্ষ্যে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করা হয়েছে বলেও জানান তিনি। 

    সেবা নিতে আসা নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসা. মোসলেমা খাতুন জানান, দীর্ঘদিন ধরে আমার বাম চোখ ও ঘাড়ের ব্যাথাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এখানে থেরাপী নেয়ার পর অনেকটাই সুস্থ অনুভব করছি। দেশের সর্বত্র এধরনের ক্যাম্প অনুষ্ঠিত হলে সমাজের খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য অনেক উপকার হবে। 

    ষাটোর্ধ মোসা. সখিনা খাতুন বলেন, হাত-পায়ের বিভিন্ন ব্যাথার জন্য এখানে এসে ফ্রি চিকিৎসা ও ঔষুধ পেলাম। আমাদের মতো গরিবদের জন্য এটি খুবই ভালো উদ্যোগ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad