Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় দিনব্যাপী সমবায় বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


    এ আই রবি, স্টাফ রিপোর্টার: 

    রাজশাহীর বাঘায় দিনব্যাপী সমবায় বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার পাঁচটি সমবায় সমিতির ৩৫ জন সদস্য।

    বাঘা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, নিজেদের আর্থ সামাজিক উন্নয়নে একই উদ্দেশ্যে একই সময়ে কোন একটি সংগঠনের মাধ্যমে কাজ করাকে সমবায় বলে। যারা সমবায়ী, তাদের আদর্শ সমাজ গঠনে অনেক ভূমিকা রয়েছে। তারা চাইলে সমাজ থেকে বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক, মাদক, ইভটিজিংসহ সামাজিক নানা অপরাধ কমিয়ে আনতে পারে।


     
    উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্নীতি এবং নৈতিকতা প্রসঙ্গে বলেন, বর্তমানে পরিবারের মধ্যেও দুর্নীতি হয়। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ভাল কাজে মানুষকে উৎসাহ দিতে হবে। কাউকে অপমান-অপদস্ত করা যাবে না। তিনি ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে সমবায় সমিতির মাধ্যমে মাঝে মধ্যে খেলাধুলার আয়োজন করারও আহবান জানান।

    দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক নাসির উদ্দিন, বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম ও বাঘা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মকিম।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad