চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তির উৎসব ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, নয়ন ঘোষঃ
চাঁপাইনবাবগঞ্জ এলাকার রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি আনন্দ উৎসব হয়েছে। শনিবার সকাল ৮টায় বিদ্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে এলাকার বিভিন্নস্থানে সড়ক প্রদক্ষিন করে। শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মাননীয়, সদস্য সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। বিশেষ অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অব. শিক্ষক মো. মোজাম্মেল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামীলীগের প্রয়াত নেতা মেসবাহুল সাকের জ্যোতি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তসিকুল ইসলাম, বিএনপি নেতা এ্যাড. ময়েজ উদ্দিন। সভাপতিত্ব করেন রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি মো. আলাউদ্দিন।দুপুরের পর সমপানী পর্বে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সামিউল হক লিটন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তসিকুল ইসলাম। বিকেলে স্মরনিকা বিতরণ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আসমাউল হাসিনা, রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম, শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য মো. আব্দুর রশিদসহ শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য ব্যক্তিবর্গ সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


কোন মন্তব্য নেই