Header Ads

  • সংবাদ শিরোনাম

    বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ অনুষ্ঠিত

    সাংবাদিক এম.জে.এ মামুন।

    ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধ, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতি বিনোদন, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উদ্দ্যেশ্যকে সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশের মত বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ জানুয়ারী শনিবার কুমিল্লা জেলাস্থ দেবিদ্বার উপজেলার মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দ্বায়িত্ব পালন করেছে রাফিহা আলম তন্বী, নির্বাচন পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করেছে আরিফুল ইসলাম ও বাছির উদ্দিন। প্রিজাইডিং অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেছে সাইদি হাসান, জাহিদুল ইসলাম, সিয়াম আক্তার, ওমর ফারুক,মোঃ রিফাত সরকার। পোলিং অফিসার মনিরা আক্তার, তিশা আক্তার, বাছির উদ্দিন, তানজিনা আক্তার, সাদমান সাকিব। পোলিং এজেন্ট জান্নাতুল আক্তার, মুশফিকা জাকির অমি, কাকলি আক্তার, শারমিন আক্তার, মিথিলা মজুমদার।
    সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৮টি পদের বিপরীতে ৬ষ্ঠ শ্রেণিতে ৫জন, ৭ম শ্রেণিতে ৪জন, ৮ম শ্রেণিতে ৪জন, ৯ম শ্রেণিতে ২জন, ১০ম শ্রেণিতে ২জন,  মোট ১৭ জন শিক্ষার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করে।  ভোটারদের ভোটে প্রতি ক্লাশ থেকে ১জন করে মোট ৫ জন এবং সকল ক্লাশ থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত ৩ জনসহ মোট ৮জন শিক্ষার্থী এ স্টুডেন্ট কেবিনেট নিবার্চনে সদস্য নির্বাচিত হয়।
    বিজয়ী প্রার্থীরা হলেন, দশম শ্রেণি'র মো. আশরাফুল ইসলাম(ব্যবসা শাখা), নবম শ্রেণি'র মো. সুমন মিয়া(বিজ্ঞান শাখা), ৮ম শ্রেণি'র খদিজা আক্তার(বেলী শাখা) ও মো. জিসান(পলাশ শাখা), ৭ম শ্রেণি'র সামিয়া আক্তার মীম(গোমতী শাখা) ও মেহেদী হাসান মিরাজ(মেঘনা শাখা), ৬ষ্ঠ শ্রেণি'র জাকিয়া সুলতানা শান্তা(গোলাপ শাখা) ও সাইফুল ইসলাম সাইম(শাপলা শাখা)।

    ভোট গ্রহন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মো. জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা'র অন্যতম উদ্দেশ্য হলো গণতন্ত্র চর্চা। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে আরও সুগঠিত সম্ভব বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে স্কুল পর্যায় থেকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নেতা তৈরীর যে স্বপ্ন তা বাস্তবায়নে জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই নির্বাচন শিক্ষার্থীদের সু-নাগরিক হতে সহায়তা করবে।
    উল্লেখ্য, প্রতিটি বিদ্যালয় থেকে নির্বাচিত স্টুডেন্ট কাউন্সিল ও স্টুডেন্ট কেবিনেট সদস্যদের আগামী ৭দিনের মধ্যে আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক পর্যায়ক্রমে পদের দায়িত্ব ভাগ করে দিবেন। এসকল নির্বাচিত সদস্যরা  বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণদের সার্বিক সহযোগিতা করবেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad