কালীগঞ্জে মাদক মামলার আসামী লাভলী বেগম আটক
ডেক্স নিউজ :
কালীগঞ্জের সর্বোচ্চ মাদক মামলার আসামী লাভলী বেগম (৪৩) কে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। লাভলী বেগমের বিরুদ্ধে মোট ২৪ টি মাদক মামলা রয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকালে শহরের আড়পাড়া থেকে লাভলী বেগমের নিজ বাড়ি থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে শহরের আড়পাড়া গ্রামের নাসির আলীর স্ত্রী সম্রাজ্ঞী লাভলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।
বুধবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, লাভলী কালীগঞ্জ থানার সর্বোচ্চ ২৪ মাদক মামলার আসামী। সে পুলিশের চোখ ফাঁকিয়ে দিয়ে এতোদিন পালিয়ে ছিল।



কোন মন্তব্য নেই