Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লার ছাত্রলীগ নেতার সাহসীকতায় ইয়াবা কারবারি পুলিশে


    মোহাম্মদ শরীফ।। 

    কুমিল্লার কাজী ইয়াছিন অভি নামের এক ছাত্রলীগ নেতার সাহসীকতায় তিন হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

    ঘটনাটি সোমবার ঢাকা-কুমিল্লা মহাসড়কে শ্যামলী পরিবহনে ঘটে। মাদক পরিবহন কালে ঐ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছাত্রলীগ সভাপতি অভি।  অভি জানান,  জরুরী কাজে শ্যামলী পরিবহনে ঢাকা যাচ্ছিলাম। পাশের সিটের যাত্রী সন্দেহ মূলক আচরণ করছিল। এক পর্যায়ে একটি প্যাকেট সে সিটের নিচ থেকে বের করে প্যান্টের ভিতর নিচ্ছিলো। এগুলোর বিষয়ে জানতে চাইলে সে অসৌজন্য মূলক আচরণ শুরু করে। প্যাকেট গুলো আমাকে দেখে লোকানোর চেষ্টা করছিলো। এক পর্যায়ে সে ধস্তাধস্তি করে পালিয়ে যেতে চাইলে, গাড়ির হেলপারের সহযোগীতায় তাকে আটক করি ও হাত বেঁধে ফেলি। প্যাকেটে ইয়াবা থাকার বিষয়টি স্মীকার করে এবং ছেড়ে দিতে টাকার প্রলোভন দেখায়। 

    আমি ৯৯৯ কল করি, পরে যাত্রাপুর থানা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলি। পুলিশ এসে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি কে নিয়ে যায়’। এই কাজের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে অভি বলেন, মাদক নির্মূলের জন্য দেশরত্ন শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাদক নির্মূলের জন্য দেশরত্ন শেখ হাসিনা ও পুলিশের সাথে কাজ করে যেতে পারলে নিজেকে ধন্য মনে করবো। 
    বাসে আরো অনেক লোক ছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমার কাজ থেকে যদি অন্যরাও অনুপ্রাণিত হয় এটাই আমার সার্থকতা’। 

    এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক বলেন,  মাদকাসক্তির মতো সর্বনাশা ছোবলে দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকের ও আগামী দিনের সুস্থ সুন্দর ও সুখকর সমাজের জন্যে জাতির জনকে স্বপ্নের সোনার বাংলা গড়তে মাদকদ্রব্যের ব্যবহার রোধ করতে হবে আমাদেরকে। কাজী ইয়াছিন অভি দেশ প্রেম ও সাহসীকতার পরিচয় দিয়েছে। একজন ছাত্রলীগ কর্মী হিসেবে অভির সাহসীকতা ও দেশ প্রেমে আমি মুগ্ধ। আমি আশা করছি, সময়ের ব্যবধানে এসব তরুন ছাত্রনেতাদের উদ্যোগ আগামী প্রজন্মকে উপহার দেবে একটা মাদকমুক্ত সমাজ। আমরা সে প্রতীক্ষায় রইলাম’।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad