মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উদযাপিত
এআই রবি, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে, মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো প্রতিপাদ্যকে সামনে নিয়ে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কয়েকটি বিদ্যালয়ের, শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আতিক রেজা ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামন।



কোন মন্তব্য নেই