আজিম গ্রুপের পরিচালকের মৃত্যুতে ওয়ার্কার্স ইউনিউনের শোক প্রকাশ
বিশেষ প্রতিনিধি।।
দেশের শীর্ষ স্থানীয় পোষাক রপ্তানিকারন প্রতিষ্ঠান আজিম গ্রুপের পরিচালক মো কামাল উদ্দিন আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাভার সুয়েটার লিমিটেডের শ্রমিক সংগঠন ওয়ার্কার্স ইউনিউন।
গত বৃহস্পতিবার ১২.১৫ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ আজিম গ্রুপের পরিচালনার দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার চট্টগ্রামে তার পরিচালিত আজিম ওভেন ও সুয়েটার ডিভিশনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার ১১টায় তার গ্রামের বাড়ি হাতিয়ায় দাফন করা হয়। তার মৃত্যুতে শোক ব্যানার ও শ্রদ্ধাঞ্জলি দিয়ে শোক প্রকাশ করেছেন সাভার সুয়েটার লি. শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সাভার সুয়েটার লি. ওয়ার্কার্স ইউনিউনের সহ সভাপতি মাসুক মিয়া বলেন, 'কামাল উদ্দিন স্যার আমাদের খুব প্রিয় একজন মানুষ ছিলেন। তাঁকে হারানোর ক্ষতি সত্যিই অপূরণীয়। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি '।



কোন মন্তব্য নেই