Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত


    এ আই রবি, স্টাফ রিপোর্টার: 

    সারাদেশে অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

    শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে তার সভাকক্ষে পাঁচ বছরের কম বয়সী একটি শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

    উদ্বোধনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান বলেন আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাঘা উপজেলার ৭টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ২৩ হাজার ৯২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে । যাদের বয়স ৬ থেকে ১১ মাস সেই সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং যাদের বয়স ১২ থেকে ৫৯ মাস সেই সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়। তিনি আরো বলেন একদিন খাওয়ানোর পরেও বাদপড়া শিশুদের সার্সিং এর মাধ্যমে বাদ পড়া শিশুদেরও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad