Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

    আইকে ইব্রাহীম:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ এর উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত অনুর্ধ্ব-১৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলার পৌরসভাসহ ২১ ইউনিয়নকে ৬টি ভেন্যুতে ভাগ করে অডিশনের মাধ্যমে প্রতিযোগিদের প্রাথমিক বাছাই করা হবে। উদ্বোধনীতে উপজেলার রতনপুর, সাতমোড়া ও রসুল্লাবাদ ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

    অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। স্মৃতি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান আলী আকবর, প্রধান শিক্ষক আইনুল হক, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, প্রধান সমন্বয়ক রিফাতুল হক।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad