কিশোরগঞ্জ পেশাদার মোটর সাইকেল চোর গ্রেপ্তার।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেটের (পুরান থানা) সামনে থেকে পেশাদার মোটর সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে মোটর সাইকেল চুরির ২টি মাস্টার চাবি ও মোটর সাইকেল চুরির অন্যান্য যন্ত্রসহ হাতে নাতে ধৃত করা হয় তাকে। গ্রেপ্তারকৃত পেশাদার মোটরসাইকেল চোর মোঃ কামাল উদ্দিন করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের আঃ কাদিরের পুত্র।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামী মোটর সাইকেল চুরি করিয়া মোটর সাইকেলে পাকুন্দিয়া থানাধীন শাহনাজ জামান মটরস এর স্টিকার ব্যবহার করিয়া লোকজনের চোখে ফাকি দিয়া পালিয়ে যায়। উক্ত আসামীর বিরুদ্ধে মোটর সাইকেল চুরি ও ডাকাতি সহ সর্বমোট ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। আজকেই তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে।


কোন মন্তব্য নেই