করিমগঞ্জে র্যাবের অভিযানে আড়াই কেজি গাজাঁ সহ মাদক ব্যবসায়ী আল-আমিন গ্রেফতার।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
করিমগঞ্জে আড়াই কেজি গাজাঁ সহ মাদক ব্যবসায়ী আল-আমিনকে গ্রেফতার করছে কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
বুধবার ২২ জানুয়ারি ১.১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কনিকপুর গ্রামের মোঃ ফিরোজ আলীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন(২৬)কে সাধকখালী এলাকা হতে, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ০২(দুই)কেজি ৫০০(পাঁচশত)গ্রাম গাঁজা’সহ গ্রেফতার করে। তাছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১(এক) টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন(২৬) মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী ( উপ-পরিচালক) কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম. শোভন খান।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে


কোন মন্তব্য নেই