Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, শীতবস্ত্র ও চারা বিতরণ


    আইকে ইব্রাহীম
    :


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া প্রবাসী ফোরামের উদ্যোগে গ্রামের অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র নগদ অর্থ ও বিভিন্ন কেজি স্কুল, প্রাইমারী স্কুল, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, কবরস্থানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কনিকাড়া কবরস্থানের পাশে আলোচনায় সভা শেষে এ বিতরণ  অনুষ্ঠিত হয়। এতে কনিকাড়া প্রবাসী ফোরামের সভাপতি জহিরুল ইসলাম সরকার মামুন এর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা সাংবাদিক সোহরাওয়ার্দীন চৌধুরী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, আমেরিকা প্রবাসী আফছারুল বাশার, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, কনিকাড়া প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সরকার, প্রভাষক জাফর আহমেদ, অলিউর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগ নেতা এরশাদ মিয়া, ইউপি সদস্য মুক্তা আক্তার, রফিকুল ইসলাম মানিক, ছিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসেন, মুর্শিদ মিয়া, সমাজসেবক হাজী নান্নু মিয়া, হাবিবুর রহমান শিশু মিয়া,জামির হোসেন প্রমুখ।

    এইদিনে কনিকাড়া প্রবাসী ফোরামের পক্ষ থেকে ১৫০ জন অসহায় গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র, ১৮টি প্রতিষ্ঠানে ১০৬টি ফলজ ও বনজ গাছের চারা, এতিমখানা ৩টি ষ্ট্যান্ড ও সিলিং ফ্যান, ১৩টি দুঃস্থ অসহায়দের মাঝে নগদ এক লক্ষ প্রদান করেন।

    তাছাড়াও এই সংগঠনের পক্ষ থেকে গ্রামের হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষককে মাসিক বেতন নিয়মিত পরিশোধ করার আশ্বাস দেন।

    এসময় প্রধান অতিথি কনিকাড়া প্রবাসী ফোরামের পাশে থেকে কনিকাড়া গ্রামের বিভিন্ন উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad