সাদকপুর যুবসমাজের প্রচেষ্টায় বদলে গেল একটি রাস্তা"
বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের অধীনস্থ সাদকপুর গ্রামের যুব সমাজ কল্যাণমূলক কাজের সংস্পর্শে এসে প্রশংসিত হয়েছেন।
সাদকপুর গ্রামের যুবসমাজ সাদকপুর আলিম মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর দিকের প্রায় এক কিলোমিটার রাস্তা সৌন্দর্য বর্ধনে মেরামতের কাজে নিজেদেরকে শামিল রেখেছেন।
যার ফলে রাস্তাটি এখন আসা-যাওয়ার উপযোগী হয়েছে। জিএম আমিরুল ইসলাম ও জিএম হেলালুর রহমান রহমানের স্বতঃস্ফুর্ত নেতৃত্বে কাজটি সম্পন্ন করা হয়। তারা জানান- এই রাস্তাটি প্রায় অনেক দিন(বছর) যাবত জর্জরিত অবস্থায় রয়েছে। যার ফলে অন্যান্য গ্রাম কিংবা আত্মীয়-স্বজনের অপ্রত্যাশিত মন্তব্যে একটি লজ্জাজনক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তাই নিজেদের উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়েছে। এমন কাজে নিজেদের ভূমিকা আছে বলে তারা আনন্দবোধ করেছেন।
এই সময় উক্ত কাজে সহযোগিতা করেছেন জিএম সবুজ, জিএম আরিফুল ইসলাম, জামাল হোসেন,নজরুল ইসলাম, জসিম, কামাল হোসাইন ,আবুল হোসেন, আলাউদ্দিন, সোহেল রানা, আল আমিন,রবিউল প্রমূখ।


কোন মন্তব্য নেই