Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে নিজ বন্দুক দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ তার সহযোগী জাহাঙ্গীর:

    চাঁপাইনবাবগঞ্জে এনামুল হক (৫০) নামে রড-
    সিমেন্ট ব্যবসায়ী ব্যাংক ঋণে হতাশ হয়ে নিজের একনলা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের পুরাতন বাজারস্থ জনতা ব্যাংকের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠানের দোতলায়। নিহত এনামুল হক, শহরের পুরাতন বাজারের সাজ্জাদ এন্ড সন্স এর মালিক এবং মৃত সাজ্জাদ আলীর ছেলে। রাজশাহী থেকে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সিআইডির ক্রাইম সিনের ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে না আসা পর্যন্ত ভবনটি ঘিরে পুলিশ। পরে ক্রাইম সিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শেষে মৃতদেহ বের করা হয়। সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. জিয়াউর রহমান পিপিএম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকে তার প্রায় কোটি টাকা ঋণ রয়েছে এবং ঋণ খেলাপীর দায়ে মামলায় আজ তার হাজিরার দিন ছিল।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad