সারা দেশের মতো পোমকাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত বই উৎসব ।
ব্রাহ্মনপাড়া প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও ইংরেজি নতুন বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করেছে সরকার। সরকারী বিধি অনুযায়ী সারা দেশের মতো কুমিল্লা জেলাস্থ ব্রাহ্মনপাড়া উপজেলার পোমকাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। "শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই শ্লোগানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ হাসেম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠান সূচনা করেন।
উক্ত বই উৎসব আনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ডা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই