চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে র্যাবের -৫ অভিযানে গ্রেপ্তার-১
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টিম।
মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাকিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর ডাইংপাড়ার মোঃ আজগর আলীর ছেলে মোঃ রাজিব আলী (১৬)।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ, পিপিএম এর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাকিয়া গ্রামস্থ গ্রামীন ব্যাংকের পাশে অভিযান চালিয়ে ১৯৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মোঃ রাজিব আলীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি সীমকার্ড, ১টি অটো চার্জার ভ্যান ও নগদ-৩’শ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই