বাঘায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
এআই রবি, বিশেষ প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মঙ্গলবার (০৭/০১/২০) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাকক্ষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুর মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১১ই জানুয়ারী সারাদেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সেদিন ০৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে শিশুর বয়স ০৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমত সুষম খাবার খাবারের বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা সহ প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম ছানোয়ার হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।



কোন মন্তব্য নেই