নবীনগরে ইব্রাহিমপুর মাদ্রাসায় মিলাদ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় ২০২০ সালের দাখিল পরীক্ষা উপলক্ষে মিলাদ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিবারের আয়োজনে ও দায়েমী ফাউন্ডেশনের অর্থায়নে এ পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুফিয়াবাদ দরবার শরীফের পীর ও মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ। প্রধান অতিথি মাদ্রাসার বিভিন্ন ইভেন্টের বার্ষিক পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।


কোন মন্তব্য নেই