ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ
ডেস্ক নিউজ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রলীগ। সোমবার বেলা ১১টা থেকে টিএসসি এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।
বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিয়ে বিচার দাবি করেন। এ সময় রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, গতকাল (রবিবার) রাতের ন্যক্কারজনক ঘটনার বিচারের দাবিতে এই মানববন্ধন। এই ঘটনার বিচার নিশ্চিত না করা পর্যন্ত ঢাবি শিক্ষার্থীরা মাঠে থাকবেন। বিচার নিশ্চিত না করে কেউ ঘরে ফিরে যাবেন না।
মানববন্ধনে শাহেলা নামে এক শিক্ষার্থী বলেন, ‘ধর্ষণ ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা চাই যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যারা ধর্ষণ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের শাস্তি খুব বিলম্বিত হয়। আমরা চাই, যেন এই ধর্ষণের শাস্তি অনেক দ্রুত হয়। এমন শাস্তি হয় যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
তাদের বহনকৃত ব্যানারে লেখা ছিলো, ‘ধর্ষণ করতে বর্জন, ঢাবি করো গর্জন’, ‘স্বাধীন দেশে আর কত?’, ‘আমি বাংলাদেশ, আমি লজ্জিত’, ‘বাঙালি অভিধানে আর থাকবে না ধর্ষণ’ ইত্যাদি। কর্মসূচিতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ



কোন মন্তব্য নেই