Header Ads

  • সংবাদ শিরোনাম

    কিশোরগঞ্জে ৪ মোটর সাইকেল চোর আটক।

    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।

    কিশোরগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে একটি চক্র মোটর সাইকেল চুরি করে সিলেটের বিভিন্ন থানায় বিক্রি করতো। গত ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে শহরের তেরিপট্টি এলাকার প্রাইম ব্যাংকের সামনে জহির আলম নামের এক ব্যক্তির একটি রেজিঃ বিহীন হিরো গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি যায়। দীর্ঘদিন তিনি নিজ উদ্যোগে খোঁজাখুজি করলেও মোটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি।

    এরপর ২৫ জানুয়ারী ২০২০ কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শহরে অব্যাহত মোটর সাইকেল চুরির ঘটনায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়।

    এরপর পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি টিভির ফুটেজ দেখে একজন চোরকে সনাক্ত করে তাকে আটক করে। তার নাম আব্দুল মতিন, পিতা- মৃত আলমাছ মিয়া, সাং- টেংরা, উপজেলা- বিশ্বনাথপুর, জেলা- সিলেট। তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে শাকিল, রুবেল ও নূরুল ইসলাম নূরুকে আটক করে।
    রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক ও পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন এ বিষয়ে জানান।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উক্ত চোর চক্রটি তিন মাস পূর্বে কিশোরগঞ্জ শহরের উকিল পাড়ার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রোডে একটি বাসা ভাড়া নিয়ে শহরে মোটর সাইকেল চুরি করে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী ৫টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad