নসিপুর ঘোষপাড়া শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দিরে শিত বস্ত্র বিতরণ ও সনাতন ধর্মীয় উৎসব সম্পন্ন।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশীপুর ঘোষপাড়া এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো জমকালো আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মানবকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত গরীব দুঃখী, অসহায় দুঃস্থদের মাঝে শিত বস্ত্র বিতরন অনুষ্ঠান, তার পর একই মন্দিরে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবিলম্বি জনগোষ্ঠীর ধর্মীয় বাৎসরিক এক উৎসব। সহকর্মী সাংবাদিক নয়ন ঘোষের নিমন্ত্রনে অনুষ্ঠান চত্বরে সরেজমিনে গীয়ে তার মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি লক্ষন ঘোষ ও মানব কল্যান সংস্থার সভাপতি অষ্টম ঘোষ, সহ সভাপতি রাজপতি ঘোষ সহ সকলে সাংবাদিকদের অবগত করেন, অতিথিগণও সাক্ষাৎকারে জানান অনুষ্ঠানটি প্রতি বছরের ন্যায় অসহায় গরীব জনগোষ্ঠীর পাশে দারিয়ে মানব কল্যাণে ভূমিকা রেখে আসছেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন শ্রী অজিত মাস্টার মান্দা নওগাঁ, বিশেষ অতিথী ছিলেন রসময় নিতাই দাস, আরও ছিলেন সহ এলাকার সকল অসহায় গরীব জনগোষ্ঠীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ। অনুষ্ঠানে ৪০টি কম্বল বিতরন করে সংস্থা কর্তৃপক্ষ। শিক্ষার্থীগণের মাঝে বিতরন করা হয় নানা রকম উপহার সামগ্রী, এছারাও উপস্থিত অনেককেই দেওয়া হয় বিভিন্ন পুরষ্কার সামগ্রী, বিস্তারিত
এছারাও অনেকের মাঝে বিতরন করা হয় নগদ অর্থ অনুদান সহ উত্তরী চাদর, ধূতি ও জপের মালার থলে। এ অনুষ্ঠানে সরকারী অনুদানের আশাবাদ ব্যাক্ত করেন অতিথীগণ, যা পেলে অনেক অসহায় পরিবারের ভরসা হবে সুন্দর জীবনযাপন করে সমাজ কল্যাণে ভূমিকা রাখতে পারবে গরীব জনগোষ্ঠীর সন্তানেরা। সেই সাথে সমাজে ন্যায় এর সু-শাসন নিশ্চিত হবে বলেও অনেকের মন্তব্য জানা যায়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন মানব কল্যাণ সংস্থার, জয়ন্ত, সমর,অপূর্ব, সুরজিত, কৈশব,সাগর, সিদাম,পলাশ, নয়ন, শান্ত, এই অনুষ্ঠানে উদযাপন করায় অনেক আশাবাদি,কারণ মন্দিরে বছরে প্রায় বড় বড় ৫ টি ধর্ম নানা আয়োজন করা হয় । পুরস্কার শেষে ভোজনের আয়োজন করা হয় ।



কোন মন্তব্য নেই